মসুলে বিষাক্ত গ্যাস, শত শত মানুষ অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের মসুল শহরে একটি সালফার কারখানায় আগুনে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে শত শত মানুষ অসুস্থ হয়ে পড়ে। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে গ্যাসের কারণে অন্তত দুজন মারা গেছেন। মার্কিন সামরিক বাহিনী বলছে, মসুল থেকে পিছু হটতে থাকা ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা ওই কারখানায় আগুন দিলে বিষাক্ত সালফার ডাই অক্সাইড ছড়িয়ে পড়েছে।
এই গ্যাসের কারণে মসুলে মার্কিন বাহিনীর একটি শিবিরে অবস্থানরত সেনাসদস্যদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই সেনা সদস্যরা মুখোশ ব্যবহার করা শুরু করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এই গ্যাসে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টের শিকার অন্তত এক হাজার মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে অনেকেই।
ইরাকি বাহিনীর কমান্ডার কুশে হামিদ কাদেম বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিষাক্ত গ্যাসে দুজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে।