মসুলে সেনাদের পুনর্দখলে সদর দপ্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকি সেনারা পশ্চিম মসুলে প্রাদেশিক সরকারের সদর দপ্তর পুনর্দখলে নিয়েছে। একই সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের দখলে থাকা আরেকটি সেতুও দখলে নিয়েছে তারা। আজ মঙ্গলবার ইরাক এ কথা ঘোষণা করেছে।

আজ মঙ্গলবার এএফপির খবরে জানানো হয়, পশ্চিম মসুলে আইএসের দখল থেকে প্রাদেশিক সরকারের সদর দপ্তর ইরাকি সেনারা পুনরায় নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে। একই সঙ্গে দজলা নদীর ওপর থাকা পাঁচটি সেতুর মধ্যে দ্বিতীয় সেতু আল হুরিয়াও সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে।

আইএসের সবচেয়ে বড় শহুরে ঘাঁটি রয়েছে মসুল। এটি পুনর্দখলে গত ১৯ ফেব্রুয়ারি থেকে অভিযান শুরু করে ইরাকি বাহিনী। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে এই অভিযানে কিছুটা ভাটা পড়ে। গত রোববার থেকে নতুন উদ্যমে আবার অভিযান শুরু হয়।