মসুলের আংশিক পুনর্দখল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলের পূর্বাংশ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে পুনর্দখল করে নেওয়ার দাবি করেছে ইরাকি বাহিনী। গতকাল বুধবার ইরাকের সন্ত্রাসবিরোধী বাহিনীর প্রধান তালিব সাগহাতি বলেন, সেনাবাহিনী তাইগ্রিস নদীর পূর্ব তীর দখল করে নিয়েছে। এই নদীই শহরটিকে দুই ভাগ করেছে। নদীর পূর্ব তীর দখল করার মাধ্যমে শহরের পূর্বাংশ আইএসমুক্ত করা হলো।