মসুলের কাছে গণকবরে ৩০০ 'পুলিশের' লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের মসুলে আইএস অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে সরকারি বাহিনী। হাতের মুঠোয় প্রাণ নিয়ে যখন মানুষগুলো পালাচ্ছে তখনই খুব কাছে আঘাত হানল গোলা। প্রতিটি মুখে নেমে এল মৃত্যু-আতঙ্ক। তাহরির এলাকা থেকে গতকাল তোলা ছবি l রয়টার্স

ইরাকের যুদ্ধকবলিত মসুল শহরের কাছে ইসলামিক স্টেটের (আইএস) একটি গণকবর থেকে তিন শ ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে। আইএস জঙ্গিদের হাতে নিহত ওই ব্যক্তিরা সাবেক পুলিশ সদস্য ছিলেন বলে মনে করা হচ্ছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ গতকাল বৃহস্পতিবার বলেছে, মসুলের দক্ষিণে অবস্থিত হাম্মাম আল-আলিল শহরের কাছে একটি গণকবর পাওয়া গেছে। সেখানে গুলি করে ও গলা কেটে হত্যা করা তিন শর বেশি মানুষের লাশ পাওয়া গেছে। স্থানীয় লোকজনের ভাষ্যমতে, আইএস যোদ্ধারা এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার আগে তাঁদের হত্যা করে। নিহত ব্যক্তিদের প্রায় সবাই সাবেক পুলিশ সদস্য।
রয়টার্সের একজন প্রতিবেদক গণকবরটি দেখেছেন এবং ওই এলাকার লোকজনের সঙ্গে তিনি কথাও বলেছেন।