মস্তিষ্কে পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মস্তিষ্কে পানি জমা এবং ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজ। থাই নাগরিকদের কাছে ব্যাপকভাবে শ্রদ্ধাভাজন রাজাকে ব্যাংককের সিরিরাজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজপরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে গত সোমবার এ কথা জানানো হয়। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে রাজার আসনে থাকা ভূমিবলের বয়স এখন ৮৭। রাজপরিবারের বিবৃতিতে তাঁর শারীরিক অবস্থা কেমন তা নিয়ে কিছু জানানো হয়নি। শুধু বলা হয়েছে, চিকিৎসকেরা রাজার মস্তিষ্কের পানি কমিয়ে ফেলেছেন। হাসপাতালে থাকা অবস্থায় তাঁর জ্বর হয় এবং হৃৎস্পন্দন বেড়ে যায় কয়েকবার।
এএফপি