মহিষের কাণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহিষের কাণ্ড!
মহিষের কাণ্ড!

ট্রাক থেকে কসাইখানায় নামাতেই যেন খেপে গেল মহিষটি। কসাইখানার কর্মী জনেট রুপিনোকে চোখের পলকে গুঁতো দিয়ে ছুট লাগাল সে। শহরের ব্যস্ত রাস্তায় দুই ঘণ্টা ধরে চলল তার তাণ্ডব। একপর্যায়ে সে হানা দেয় একটি হোটেল লবিতে। এ সময় তিন বছরের এক মেয়ে শিশু আহত হয়। আহত কসাই রুপিনো বলেন, ‘মহিষটা আমাকে শিংয়ের গুঁতোয় শূন্যে তুলে ফেলে। এরপর নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে।’ এক কিলোমিটারের বেশি দূর থেকে মহিষটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। গতকাল শনিবার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এ ঘটনা ঘটে।
এএফপি