মাওকে ব্যঙ্গ করে বিপাকে উপস্থাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুংকে নিয়ে ব্যঙ্গ করার শাস্তি হিসেবে দেশটির তারকা টিভি উপস্থাপক বাই ফুজিয়ানকে চার দিন অনুষ্ঠানের বাইরে রাখা হয়। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।

একটি ভিডিওতে দেখা যায়, ফুজিয়ান একটি প্যারোডি গানের তালে তালে গাইছেন যে মাও সেতুংয়ের নেতৃত্বে চীনের নাগরিকেরা সংকটে ছিলেন।

একটি ব্যক্তিগত অনুষ্ঠানে ধারণ করা ওই ভিডিওটিতে ফুজিয়ান মাও সেতুং সম্পর্কে অশ্রাব্য একটি শব্দও উচ্চারণ করেন। এটা শুনে উপস্থিত দর্শকেরা হাসিতে ফেটে পড়েন।

চীনের সিসিটিভির মতে, ফুজিয়ানের মন্তব্যের কারণে সমাজে খারাপ প্রভাব পড়েছে। তবে কেউ কেউ আবার ফুজিয়ানের পক্ষ ​নিয়ে তাঁকে বাঁচানোর চেষ্টা করছেন।

মাও সেতুং চীনে সাংস্কৃতিক বিপ্লব ঘটিয়েছেন এবং বিধ্বংসী দুর্ভিক্ষ থেকে দেশবাসীকে উদ্ধার করেছেন। তবে অনেক ঐতিহাসিক বিতর্কেরও জন্ম দিয়েছিলেন তিনি।

ফুজিয়ান সিসিটিভির অনুষ্ঠান উপস্থাপক। সিসিটিভি একটি বিবৃতিতে জানিয়েছে, বিষয়টিকে গুরুত্বের সঙ্গেই নেওয়া হয়েছে। তদন্ত করে ফুজিয়ানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চায়না ডিজিটাল টাইম জানায়, সব ধরনের ওয়েবসাইটকেও ভিডিওটি নামিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।