মাঝারি ভূমিকম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিখটার স্কেলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় প্রত্যন্ত একটি এলাকায় আটজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১২০টি ঘরবাড়ি। স্থানীয় সময় গতকাল রোববার সকাল আটটার কিছু পর মালুকু দ্বীপপুঞ্জের কাছে আঘাত হানে এ ভূমিকম্প। ভূগর্ভের ৪৬ কিলোমিটার নিচে এ ভূমিকম্প আঘাত হানে বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ দপ্তর। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলেছে, ভূমিকম্পের কারণে সাগরে সুনামি হয়নি। কোনো প্রাণহানির খবরও জানা যায়নি। ২০০৪ সালে ভূমিকম্পের কারণে সৃষ্ট প্রলয়ঙ্করী সুনামিতে ইন্দোনেশিয়ায় ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছিল।
এএফপি