মাতৃসেবা হাসপাতাল যেখানে মর্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃসেবা হাসপাতাল বিশ্বব্যাপী একটি বিশেষায়িত হাসপাতাল। নবজাতকের জন্ম থেকে শুরু করে শিশু ও মায়ের স্বাস্থ্যসেবা দেওয়া এ হাসপাতালের কাজ। কিন্তু গাজার মাতৃসেবা হাসপাতালে এখন আর শিশু ও মায়েদের স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে না।

সেখানকার চিকিত্সক-নার্সরা আর নতুন শিশুকে অভ্যর্থনা জানানো সুযোগ পান না। তাঁরা এখন ইসরায়েলি হামলায় নিহত লাশ রাখতে ব্যস্ত। নিউইয়র্ক টাইমস পত্রিকায় আজ রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
গাজা সিটির এমনই এক হাসপাতাল হিলাল ইমিরাতি ম্যাটারনিটি হসপিটাল। এটির পার্কিং এলাকা থেকে শুরু করে চলাচলের পথে পর্যন্ত লাশ রাখা হয়েছে।
জায়গা সংকুলান না হওয়ায় বাকিদের রাখা হয়েছে রান্নাঘরে। এয়ারকুলারের নিচে তিন স্তরে লাশ রাখা হয়েছে। স্বজনেরা এসে কখন তাঁদের শনাক্ত করবেন, কখন কবর দেওয়া হবে—এর জন্য যেন লাশগুলোর দীর্ঘ অপেক্ষা।
ইসরায়েলি হামলা থেকে হাসপাতালও রক্ষা পায়নি। গত শুক্রবার গাজা সিটির সবচেয়ে বড় আবু ইউসুফ আল নাজজার হাসপাতালে হামলা চালানো হয়। এতে রোগী, চিকিত্সক ও নার্সদের অন্যত্র সরিয়ে নিতে হয়েছে। কিন্তু সরিয়ে নেওয়া রোগীদের জায়গা দেওয়ার মতো আর কোনো হাসপাতাল নেই। ওষুধ আর চিকিত্সা সরঞ্জামাদিরও সংকট রয়েছে।
হাসপাতালের পরিচালক আবদুল্লাহ শেহাদ বলেন, ‘যুদ্ধক্ষেত্রে কী ঘটেছে তার মূল্য গাজার নারী ও শিশুদের দিতে হবে—এমনটা হতে পারে না।’