মাথায় গুলি ছুড়ে দণ্ড কার্যকর করল তালেবান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে স্বামীকে হত্যার অভিযোগে এক নারীকে প্রকাশ্যে গুলি ছুড়ে হত্যা করেছে তালেবান। সম্প্রতি এই হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। খবর বিবিসি অনলাইনের। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আফগানিস্তানের জাওজান প্রদেশে ওই নারীকে হত্যা করা হয়। হয়তো​ দুই-এক মাস আগে ওই ঘটনা ঘটানো হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, ওই নারীকে ঘিরে কিছু লোক দাঁড়িয়ে তার বিরুদ্ধে দেওয়া তালেবান আদালতের দেওয়া রায় শুনছে। ওই নারী বোরকা পরা অবস্থায় মাটিতে বসে আছেন। এর পর মাথার পেছনে গুলি করে তাঁকে হত্যা করা হয়। তবে এ ব্যাপারে তালেবান কোনো মন্তব্য করেনি।
এর আগেও এ ধরনের হত্যাকাণ্ড ঘটায় তালেবানেরা। যা সারা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তোলে। ১৯৯০ সালের দিকে ব্যভিচারের অভিযোগে আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রকাশ্যেই নারীদের হত্যা করত তালেবান। গত বছর আফগানিস্তানের ঘোর প্রদেশে এক তরুণীকে ব্যভিচারের অভিযোগে পাথর মেরে হত্যা করে তালেবান।