মাদকসংক্রান্ত খুন ১৮০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিপাইনে গত মে মাসে নতুন প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে ক্ষমতায় আসার পর থেকে মাদকসংক্রান্ত ঘটনায় এ পর্যন্ত ১ হাজার ৮০০ জন নিহত হয়েছে। ক্ষমতায় আসার পর থেকেই মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেন দুতার্তে। ফিলিপাইনের পুলিশের পক্ষ থেকে গতকাল সোমবার নিহত ব্যক্তিদের এ সংখ্যা তুলে ধরা হয়।