মানবাধিকার প্রধানের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক ও সিরিয়ায় কট্টরপন্থী সুন্নি মুসলিমদের সংগঠন ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের অত্যাচারের হাত থেকে নারী ও শিশুদের রক্ষা করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের নতুন প্রধান জেইদ রা’দ আল হুসেইন। গতকাল সোমবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, আইএস জঙ্গিরা কোনো দেশের শাসনক্ষমতা পেলে ‘রক্তের গঙ্গা’ বয়ে যাবে। এই জঙ্গিদের নিষ্ঠুরতার হাত থেকে ধর্মীয় সংখ্যালঘু এবং নারী ও শিশুদের রক্ষা করতে এখনই জোরালো পদক্ষেপ নিতে হবে। রয়টার্স