মানবাধিকারকর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেইজিংয়ে কর্মরত সুইডেনের মানবাধিকারকর্মী পিটার ডাহলিনকে আটক রেখেছে চীন। গতকাল বুধবার চাইনিজ আরজেন্ট অ্যাকশন ওয়ার্কিং গ্রুপ এ তথ্য জানায়। এই গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা পিটার মূলত চীনে মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার পক্ষে কাজ করতেন। ‘রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি’ সন্দেহে ৪ জানুয়ারি বেইজিং থেকে পিটারকে আটক করা হয়। বেইজিংয়ে সুইডিশ দূতাবাসের এক মুখপাত্র বলেন, পিটারের সঙ্গে সাক্ষাতের জন্য চীনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে তারা। এদিকে আটকের বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হং লেই। রয়টার্স