মার্কিন কপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পদুর্গত নেপালে ত্রাণ সরবরাহের সময় হারিয়ে যাওয়া একটি মার্কিন সামরিক হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। দুর্ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া পাঁচজন তাৎক্ষণিকভাবে নিখোঁজ ছিল। খবর এএফপির।
চীন সীমান্তের কাছে উঁচু পাহাড়ি এলাকায় গতকাল শুক্রবার হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায় বলে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে। কাঠমাণ্ডুতে এক সংবাদ সম্মেলনে মার্কিন সেনা কর্মকর্তা লে.জেনারেল জন উইসলার বলেন, তিনি নিহত বলে নিশ্চিত ব্যক্তিদের পরিচয় কিংবা দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারছেন না। জেনারেল উইসলার আরও বলেন, আকাশযানটির কোন আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা কম।
প্রত্যন্ত এলাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য বিতরণ করতে গিয়ে মঙ্গলবার মার্কিন হেলিকপ্টারটি হারিয়ে যায়। এ সময় এতে ছয়জন মার্কিন মেরিন সেনা ও নেপালের দুজন সেনা ছিলেন।