মার্কিন জোটের বিমান ভূপাতিত করেছে আইএস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা।
যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।
মানবাধিকার গোষ্ঠীটির ভাষ্যে আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আইএস জঙ্গিদের ছোড়া গুলিতে সিরিয়ার রাক্কার কাছে বিমানটি ভূপাতিত হয়। বিমানটি কোনো আবর দেশের হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিমানটির পাইলটের ভাগ্যে কী ঘটেছে, তা জানাতে পারেনি গোষ্ঠীটি।
তবে আইএসের সমর্থকদের প্রকাশ করা ছবিতে দেখা গেছে, জর্ডানের একজন বৈমানিককে বন্দুকধারীরা ঘিরে রেখেছে।
সিরিয়ায় আইএস জঙ্গিদের অবস্থানে বিমান হামলায় অংশ নেওয়া চারটি আরব দেশের মধ্যে জর্ডান অন্যতম।