মার্কিন দূতাবাস বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমা তেল কোম্পানির বিরুদ্ধে হুমকির পরিপ্রেক্ষিতে নিরাপত্তার কারণে সৌদি আরবে মার্কিন দূতাবাস দুই দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল রোববার ও আজ সোমবার রিয়াদ, জেদ্দা ও দাহরান কনস্যুলেটের সব সেবা বন্ধ থাকবে। গত শনিবার মার্কিন দূতাবাসের ওয়েবাসাইটে এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। পাশাপাশি মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘দেশব্যাপী ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের ব্যাপারে উৎসাহিত করা হচ্ছে।’
এএফপি