মার্কিন নীতির দিকে তাকিয়ে ক্রেমলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের গতিপ্রকৃতি অনুধাবন করতে নিজের ব্যাপারে মার্কিন নীতি ঘোষণার জন্য ধৈর্যের সঙ্গে অপেক্ষা করবে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গতকাল বুধবার এ কথা জানান।
এক সংবাদ সম্মেলনে দিমিত্রি পেসকভ বলেন, ‘আমাদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সুনির্দিষ্ট কর্মতৎপরতা নিয়ে আমরা একটি বিবৃতি পেতে ধৈর্যের সঙ্গে অপেক্ষা করব; যা দ্বিপক্ষীয় সম্পর্কের স্বরূপ বুঝতে আমাদের সহায়তা করবে।’
মঙ্গলবার কংগ্রেসে ট্রাম্প ভাষণ দেওয়ার পর রুশ মুখপাত্র পেসকভ এ মন্তব্য করলেন। ভাষণে রাশিয়ার নাম উল্লেখ না করলেও ট্রাম্প মস্কোর সঙ্গে তাঁর দেশের সম্পর্ক উষ্ণ করার সম্ভাব্য ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘আমেরিকা নতুন মিত্র ও নতুন অংশীদারত্ব খুঁজে পেতে আগ্রহী, যেখানে পারস্পরিক স্বার্থ রক্ষা হবে।’