মার্কিন নৌজাহাজ দুর্ঘটনায় সাত সেনা নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন নৌবাহিনীর এই জাহাজ। ছবি: এএফপি
মার্কিন নৌবাহিনীর এই জাহাজ। ছবি: এএফপি

জাপান উপকূলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে বাণিজ্যিক আরেকটি জাহাজের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সাতজন মার্কিন সেনা নিখোঁজ রয়েছেন।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, দুটি জাহাজের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রের ফিৎ্জজেরাল্ডের কমান্ডিং কর্মকর্তা রয়েছেন। তাঁকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সময় গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ইয়োকোসুকা থেকে ১০৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে মালবাহী জাহাজের সঙ্গে নৌবাহিনীর ওই জাহাজের সংঘর্ষ হয়।

মার্কিন নৌ কর্মকর্তারা জানান, ইয়োকোসুকার হাসপাতালে নেওয়ার পর জাহাজটির কমান্ডিং কর্মকর্তা ক্যাডার ব্রিস বেনসনের অবস্থা স্থিতিশীল।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে ইউএস সেভেনথ ফ্লিট বলেন, আরও দুজন নাবিককে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

টোকিওর যেখানে জাহাজ দুটির সংঘর্ষ হয়, সেটি ছিল খুবই ব্যস্ত এলাকা।

কোস্টগার্ড বলছে, মালবাহী এসিএক্স ক্রিস্টাল জাহাজটিতে ফিলিপিনো পতাকা উড়ছিল।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পরিচালনপ্রধান অ্যাডাম জন রিচার্ডসন বলেন, ফিৎ্জজেরাল্ডের ক্রু এবং পরিবারের পাশে তাঁরা আছেন।

দুর্ঘটনার পর আহত একজনকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: এএফপি
দুর্ঘটনার পর আহত একজনকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: এএফপি