মার্কিন বিমান হামলায় ১৪ আফগান সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে আজ সোমবার সকালে মার্কিন বিমান হামলায় দেশটির অন্তত ১৪ জন সেনা নিহত হয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, কাবুলের দক্ষিণাঞ্চলে তালেবান অধ্যুষিত একটি প্রদেশের এক সেনা তল্লাশিচৌকিতে এ হামলা হয়।
লোগার প্রদেশের বারাকি বারাক জেলার গভর্নর মোহাম্মদ রহিম আমিন বলেন, স্থানীয় সময় আজ সকাল ছয়টার দিকে দুটি মার্কিন হেলিকপ্টার জেলার একটি তল্লাশিচৌকিতে হামলা চালায়। এতে তল্লাশিচৌকিতে আগুন ধরে যায় ও ১৪ জন সেনা নিহত হয়।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র দিন মোহাম্মদ দরবেশও একই তথ্য জানিয়েছেন।
এক মার্কিন কর্মকর্তা বলেছেন, ঘটনার বিষয়ে তিনি জানেন। এ ব্যাপারে তদন্ত চলছে।