মার্কিন হামলায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) তল্লাশিচৌকি লক্ষ৵ করে গত মার্চে চালানো এক বিমান হামলায় চার বেসামরিক লোক নিহত হয়ে থাকতে পারে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। তাদের মধ্যে একটি শিশু থাকতে পারে। গত শুক্রবার ওই ঘটনার ওপর প্রকাশ করা এক তদন্তের ফলাফলে এ তথ্য জানানো হয়। তদন্তে দাবি করা হয়, ওই তল্লাশিচৌকি ছিল হামলার বৈধ লক্ষ৵স্থল এবং তাতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয়নি। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন হামলায় কোনো বেসামরিক লোক নিহত হওয়ার খবর যুক্তরাষ্ট্রের স্বীকার করার কথা বিরল। আর এ চারজনকে নিয়ে মার্কিন হামলায় মোট ছয় বেসামরিক লোক নিহত হওয়ার তথ্য পাওয়া গেল।
বিবিসি