প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ায় মার্স (মিডলইস্ট রেসপিরেটরি সিনড্রোম) ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ২৩-এ। কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার এ খবর দিয়েছে। এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় গতকাল নতুন করে তিনজনের মার্সে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। অথচ গেল সপ্তাহেই কর্তৃপক্ষ দাবি করেছিল, তারা মার্স সংকটের সবচেয়ে খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে। নতুন তিনজনকে নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৬৫। সৌদি আরবের বাইরে কোনো দেশে এ ভাইরাসের এটাই সবচেয়ে বড় প্রাদুর্ভাব।
এএফপি