প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ায় প্রাণঘাতী মার্স ভাইরাসে গতকাল বৃহস্পতিবার আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই সংক্রমণে দেশটিতে মোট ১০ জনের মৃত্যু হলো। সর্বশেষ মৃত ব্যক্তি ৬৫ বছর বয়সী এক ফুসফুস ক্যানসারের রোগী ছিলেন। তাঁর শরীরে গত রোববার মার্স বা মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম ভাইরাস শনাক্ত করা হয়। এদিকে চলমান পরিস্থিতির কারণে অর্থনৈতিক বিপর্যয় এড়াতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক কয়েকটি খাতে সুদের হার পর্যন্ত কমিয়েছে।
এএফপি