প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ায় মার্স (মিডলইস্ট রেসপিরেটরি সিনড্রম) ভাইরাসে আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে প্রাণহানির সংখ্যা দাঁড়াল ১৬। এ ছাড়া দেশটিতে নতুন করে পাঁচজন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এই পাঁচজন নিয়ে বর্তমানে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ১৫০। এদিকে দক্ষিণ কোরিয়ার এক নাগরিক স্লোভাকিয়ায় যাওয়ার পর তাঁর দেহে মার্স ভাইরাসের মতো উপসর্গ দেখা দেওয়ায় আতঙ্ক শুরু হয়। পরে পরীক্ষায় ভাইরাসের অস্তিত্ব না পাওয়া গেলেও ৩৮ বছর বয়সী ওই ব্যক্তিকে আরও পরীক্ষার জন্য আলাদা স্থানে রাখা হয়েছে।
বিবিসি