মালদ্বীপে জরুরি অবস্থা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপে ৩০ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আজ বুধবার সরকারবিরোধী বিক্ষোভকে সামনে এ রেখে এ ঘোষণা দেন বলে বিবিসির খবরে জানানো হয়। এতে দেশটির নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনদের গ্রেপ্তার করতে সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে পারবে।
দেশটির প্রধান বিরোধী দল মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) নেতা মোহাম্মদ নাশিদ সন্ত্রাস বিরোধী আইনে দোষী সাব্যস্ত হয়ে কারাগারে যান। এর প্রতিবাদে দলটি বিক্ষোভ কর্মসূচি দিয়েছে।

প্রেসিডেন্টের মুখপাত্র মুয়াজ আলী টুইটারে লিখেছেন, ‘প্রতিটি মানুষের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ইয়ামিন এ জরুরি অবস্থা জারি করেছেন।’
অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনিল বলেন, সম্প্রতি দুটি স্থান থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, এগুলোকে নাশকতায় ব্যবহার করার উদ্দেশ্য ছিল দুর্বৃত্তদের।

কর্তৃপক্ষ জানায়, গত সোমবার প্রেসিডেন্ট ভবনের কাছে পুঁতে রাখা একটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।