প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালদ্বীপে পানীয় জলের তীব্র সংকট সমাধানে সহায়তা করতে চীন জাহাজ ভরে বিশুদ্ধ পানি পাঠাচ্ছে। ছোট দ্বীপরাষ্ট্র মালদ্বীপের রাজধানী মালের একটি গুরুত্বপূর্ণ পানি পরিশোধনকেন্দ্রে আগুন লাগার কারণে পানীয় জলের সরবরাহ বন্ধ হয়ে গেছে। স্থানীয় এক লাখ মানুষের জন্য পানি সরবরাহ করা হতো সেখান থেকে। পানির মারাত্মক অভাবে রাস্তায় রাস্তায় বিক্ষোভ শুরু হয়। এ পরিস্থিতিতে দেশটি ভারত, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও চীনের কাছে জরুরি সাহায্য চায়। পরিস্থিতি সামাল দিতে সরকার ছুটিও ঘোষণা করে। ভারতও দুটি উড়োজাহাজে করে পানি পাঠাচ্ছে।
রয়টার্স