প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালদ্বীপে পানিসংকট নিরসনে সহায়তা করতে বিশুদ্ধ পানি ও পানি শোধনের প্ল্যান্ট নিয়ে রওনা হয়েছে নৌবাহিনীর জাহাজ সমুদ্রজয়। গতকাল রোববার সকালে চট্টগ্রামের নৌ-জেটি থেকে মালদ্বীপের উদ্দেশে যাত্রা শুরু করে জাহাজটি। জাহাজটি এক হাজার ৭০০ মাইল পথ অতিক্রম করে ১১ ডিসেম্বর মালদ্বীপে পৌঁছাবে। জাহাজে এক লাখ লিটার বোতলজাত বিশুদ্ধ পানি রয়েছে। এ ছাড়া পানি বিশুদ্ধকরণের জন্য পাঁচটি ভ্রাম্যমাণ প্ল্যান্ট রয়েছে। ৪ ডিসেম্বর মালদ্বীপের কেন্দ্রীয় পানি শোধনাগারে আগুন লেগে পানি সরবরাহব্যবস্থা নষ্ট হয়ে যায়। এ পরিস্থিতিতে সে দেশের সরকার জাতীয় বিপর্যয় ঘোষণা করে এবং আন্তর্জাতিক সহায়তা কামনা করে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম