মালদ্বীপে বিরোধী নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের অন্যতম প্রধান বিরোধী নেতা কাসিম ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। চলমান সরকারি দমন অভিযানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার জুমহুরে পার্টি (জেপি) প্রধান ও সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী কাসিম ইব্রাহিমকে গ্রেপ্তার করা হলো। এর মধ্য দিয়ে দেশটির আর কোনো বড় বিরোধী নেতাই ধরপাকড়ের বাইরে থাকলেন না। মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনের পতনের জন্য বিরোধীদের ঐক্য চুক্তিতে সই করা চারজনের একজন কাসিম।
এএফপি