মালদ্বীপের প্রেসিডেন্টের স্পিডবোটে বিস্ফোরণ, ফার্স্ট লেডি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে বহনকারী স্পিডবোটে বিস্ফোরণ ঘটেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন প্রেসিডেন্ট। তবে বিস্ফোরণে তাঁর স্ত্রী এবং দুজন সহযোগী আহত হয়েছেন। খবর রয়টার্সের।
প্রেসিডেন্ট ইয়ামিন সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছিলেন। তাঁর স্পিডবোটে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাজধানী মালের জেটির কাছে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। অনেকগুলো ক্ষুদ্র দ্বীপের সমষ্টি মালদ্বীপে যোগাযোগের জন্য রাজধানীসহ সর্বত্র নৌপথের ব্যবহার রয়েছে। প্রেসিডেন্টের কার্যালয়ের মন্ত্রী মোহাম্মদ হুসেইন শরিফ বলেন, প্রেসিডেন্টের সরকারি স্পিডবোটটি মালের জেটিতে পৌঁছানোর আগেই বিস্ফোরণটি ঘটে। প্রেসিডেন্ট অক্ষত আছেন। তবে ফার্স্ট লেডি কিছুটা আহত হয়েছেন।
বিমানবন্দর থেকে নৌপথে সহযাত্রীদের নিয়ে অদূরে রাজধানী মালেতে ফিরছিলেন প্রেসিডেন্ট ইয়ামিন।