মালয়েশিয়ায় বাস খাদে, নিহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার কুয়ালালামপুরে আজ বৃহস্পতিবার ভোরে পর্যটক বহনকারী একটি বাস খাদে পড়ে আটজন নিহত হয়েছে। আহত হয়েছে ২২ জন। বাস উল্টে এতে আগুন ধরে যায়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপির খবরে এ কথা জানানো হয়।

স্টার পত্রিকার অনলাইন সংস্করণের খবরে জানানো হয়, রাস্তায় একটি গাড়ির চাকা পড়ে ছিল। সেটাকে চালক পাশ কাটাতে চাইলে বাসটি গিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। দুই যাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় পুলিশের দেওয়া তথ্য উল্লেখ করে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার খবরে জানানো হয়, বাসের সব যাত্রী মালয়েশিয়ার নাগরিক। আহত ব্যক্তিদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।