মালয়েশিয়ায়ও 'গণকবর'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের পর এবার মালয়েশিয়ায় গণকবরের সন্ধান পাওয়া গেছে। ওই গণকবরে মানবপাচারের শিকার হওয়া মিয়ানমার ও বাংলাদেশের অভিবাসন-প্রত্যাশীর দেহাবশেষ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজ রোববার মালয়েশিয়ার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।