মালয়েশিয়ায় কবরে ১৩৯ দেহাবশেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় আবিষ্কৃত মানব পাচারকারীদের ব্যবহার করা বন্দিশিবিরের কবরে ১৩৯ জন অভিবাসন-প্রত্যাশীর দেহাবশেষ থাকতে পারে।
আজ বৃহস্পতিবার দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী ওয়ান জুনাইদি জাফর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, থাইল্যান্ডের সীমান্তবর্তী মালয়েশিয়ার দুর্গম এলাকায় গত সপ্তাহান্তে বন্দিশিবির আবিষ্কৃত হয়।
মন্ত্রী বলেন, ‘এলাকাটি পরিষ্কার করার পর কবরের আকার অনুযায়ী বোঝা যাচ্ছে, একেকটি কবরে একজন আছে।’
আরও পড়ুন:-
>>মালয়েশিয়া সীমান্তে ১৩৯ কবরের সন্ধান