মালয়েশিয়ায় নৌকাডুবিতে ২৮ চীনা পর্যটক নিখোঁজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার পূর্বাঞ্চলের সাবাহ রাজ্যের রাজধানী কোটা কিনাবালুর পশ্চিমে যাত্রীবাহী একটি নৌকা গতকাল শনিবার সন্ধ্যায় ডুবে গেছে। নৌকার ৩১ জন আরোহীর মধ্যে ২৮ জনই চীনা পর্যটক। শেষ খবর পাওয়া পর্যন্ত তাঁদের কারও খোঁজ মেলেনি।
এএফপির খবরে জানা যায়, মালয়েশীয় ম্যারিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির মুখপাত্র বলছেন, নৌকাডুবির ঘটনায় উদ্ধারকাজ চলছে। ওই নৌকায় চালক এবং দুজন কারিগর ছিলেন। তাঁরাও নিখোঁজ। খারাপ আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
সাবাহ রাজ্যের পর্যটনমন্ত্রী মাসিদি মানুন এএফপিকে বলেন, উদ্ধার অভিযান সফলভাবে শেষ হবে বলে তিনি আশা করছেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে জানান, কোটা কিনাবালুতে সে দেশের নিযুক্ত কনস্যুলেট জেনারেল মালয়েশীয় সরকারের সঙ্গে উদ্ধারকাজে অংশ নিয়েছে।