মালয়েশিয়ায় ভূমিকম্পে পর্বতে ১১ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাউন্ট কিলাবানু। ছবি: এএফপি
মাউন্ট কিলাবানু। ছবি: এএফপি

মালয়েশিয়ার মাউন্ট কিলাবানুতে ভূমিকম্পে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আটজন। আজ শনিবার দেশটির একজন সরকারি কর্মকর্তা এ তথ্য জানান। দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্বোচ্চ এই পর্বতের শৃঙ্গে আর কেউ জীবিত আছে কি না সেই অনুসন্ধান চলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, গতকাল শুক্রবার সকালে মালয়েশিয়ায় ৬ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তি স্থল ছিল সাবাহর রাজধানী কোতা কিনাবালু থেকে ৫৪ কিলোমিটার ও রানাউ শহর থেকে ১৯ কিলোমিটার দূরে মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পের পর পরই ৪ হাজার ৯৫ মিটার উচ্চতার পর্বত থেকে মাটি ধস ও গ্রানাইট পাথর ধসে পড়তে শুরু করে। পর্বতপ্রেমীদের কাছে সূর্যোদয় দেখার জন্য খুবই জনপ্রিয় এই শৃঙ্গ।

মালয়েশিয়ার গণমাধ্যমের খবরে বলা হয়, যখন ভূমিকম্পটি আঘাত হানে তখন বেশির ভাগ পর্বতারোহী শৃঙ্গের ওপর ছিলেন। পর্বতারোহীরা ছিলেন সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, যুক্তরাজ্য, তুরস্ক, চীন ও জাপান থেকে আসা। তাদের মধ্যে সিঙ্গাপুরের পর্বতারোহীরা ছিল একটি প্রাথমিক স্কুলের শিক্ষার্থী। নিহত ব্যক্তিদের মধ্যে মালয়েশিয়ান একজন গাইড ও ১২ বছরের একটি মেয়ে শিশু রয়েছে।

সাবাহ রাজ্যের পর্যটন মন্ত্রী মাসিদি মানজুন বলেন, মাসিদি বলেন, এটি খুবই মর্মান্তিক ঘটনা। সিঙ্গাপুর থেকে যখন শিশুরা এখানে এসেছিল, তারা খুব খুশি ছিল।

কিনাবালু পার্ক কর্তৃপক্ষের পক্ষ থেকে হতাহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন তিনি। মন্ত্রী আরও জানান, কর্তৃপক্ষ এখনো নিহত ও নিখোঁজ ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

ভূমিকম্পের পর থেকে পর্বত শৃঙ্গে ওঠার অন্যতম একটি পথ ক্ষতিগ্রস্ত হয় এবং সেখান থেকে পাথর ভেঙে পড়তে থাকে। এর ফলে সেখানে আটকা পড়ে অনেক পর্বতারোহী। ঘটনার ১৮ ঘণ্টা পর শৃঙ্গ থেকে ১৩৭ জনকে নিরাপদে নামিয়ে আনতে সক্ষম হয়েছে মালয়েশিয়ার উদ্ধারকর্মীরা। এরই মধ্যে আগামী তিন সপ্তাহের জন্য মাউন্ট কিনাবালুতে ওঠা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বড় ধরনের এই ভূমিকম্পের পর আজ শনিবার বিকেলে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। এবার এর তীব্রতা ছিল ৪ দশমিক ৫ মাত্রার।