মালয়েশীয় বিমানের নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের দক্ষিণ উপকূলে পাওয়া ধ্বংসাবশেষ মালয়েশিয়ার নিখোঁজ হওয়া এমএইচ ৩৭০ বিমানের নয়। মালয়েশিয়ার সরকার গতকাল মঙ্গলবার এ কথা নিশ্চিত করেছে। গত শনিবার ওই ধ্বংসাবশেষ দেখা যাওয়ার পর থেকে বলা হচ্ছিল, এটি ২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়ে যাওয়া এমএইচ ৩৭০ বিমানের হতে পারে। কিন্তু মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার জানায়, সরকার ও মালয়েশিয়া এয়ারলাইনসের একটি বিশেষজ্ঞ দল থাইল্যান্ডের ওই ধ্বংসাবশেষগুলো পরীক্ষা করে প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদনে দেখা যায়, ধ্বংসাবশেষগুলো ওই বিমানের নয়।
এএফপি