মাহাথিরের চাওয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (৮৯) মানুষের নৈতিকতা রক্ষায় ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ আরোপের আহ্বান জানিয়েছেন। তবে বিরোধীরা তাঁর এই আহ্বানকে সরকারের বিরুদ্ধে সমালোচনা বন্ধের উদ্যোগ বলে মনে করছেন। গত শুক্রবার একটি ব্লগে প্রকাশিত এক বার্তায় মাহাথির বলেন, ‘সাধারণ মানুষের নৈতিক অবক্ষয়ের পেছনে ইন্টারনেট অনেক বেশি দায়ী। এখন একটি শিশুও খুব সহজে অশ্লীল সাইটগুলোতে ঢুকতে পারে।’ তিনি বলেন, ‘আমার এই আহ্বানে কার স্বাধীনতা কতটুকু খর্ব হলো, তা বড় কথা নয়। আমি মনে করি, ইন্টারনেটের ওপর বিধিনিষেধ আরোপে মালয়েশিয়া সরকারের জন্য এটাই উপযুক্ত সময়।’ ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির মোহাম্মদ।
এএফপি