মাহাথিরের বিরুদ্ধে তদন্ত শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। ব্লগে অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার অভিযোগে এ উদ্যোগ নেওয়া হলো বলে দেশটির পুলিশ গতকাল সোমবার জানিয়েছে। খবর রয়টার্সের।
মাহাথির মোহাম্মদ নিজের ব্যক্তিগত ব্লগে ওই পোস্ট লিখেছেন ৫ ফেব্রুয়ারি। এতে তিনি মূলত বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগ আনতে ব্যর্থ হওয়ায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আপনদি আলীর সমালোচনা করেন।