মিয়ানমার: ইতিহাসের পথপরিক্রমা
মিয়ানমারের ঐতিহাসিক নির্বাচনে ভোটগ্রহণ হলো গতকাল। দীর্ঘ ঔপনিবেশিক শাসনের পর স্বৈরশাসনের কবলে পড়ে দেশটি। দেশটির ঐতিহাসিক পথপরিক্রমার উল্লেখযোগ্য ঘটনাগুলো:
১৮৮৫: ব্রিটিশদের হাতে সর্বশেষ রাজা পরাজিত ও নির্বাসিত। অবসান বৌদ্ধ রাজতন্ত্রের। শুরু হয় দীর্ঘমেয়াদি ঔপনিবেশিক শাসন।
১৯৪১-৪৫: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান দেশটি দখল করে নেয়। ওই যুদ্ধ চলাকালে দেশটির জাতীয় নেতা অং সান জাপানিদের পক্ষ নিয়ে লড়াই করেন। তবে যুদ্ধের শেষ দিকে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে তিনি জাপানের বিরুদ্ধে অবস্থান নেন।
১৯৪৮: ৪ জানুয়ারি ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা অর্জন করে দেশটি। তবে অং সান তা দেখে যেতে পারেননি। স্বাধীনতা অর্জনের কয়েক মাস আগে গুপ্তহত্যার শিকার হন তিনি।
১৯৬২: কয়েক বছর ধরে রাজনৈতিক নেতাদের মধ্যে কোন্দল চলার পর জেনারেল নি উইন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। শুরু হয় স্বৈরশাসন।
১৯৮৮: অর্থনৈতিক অব্যবস্থাপনা ও রাজনৈতিক দমনপীড়নের পরিপ্রেক্ষিতে বিক্ষোভ শুরু। সামরিক জান্তা হত্যা করে প্রায় তিন হাজার লোককে। ওই সময়ে প্রধান বিরোধীদলীয় নেতা হিসেবে আবির্ভূত হন অং সান সু চি।
১৯৮৯: জান্তা সরকার দেশটির নাম বার্মা থেকে পরিবর্তন করে মিয়ানমার রাখেন।
১৯৯০: সু চির দল এনএলডি বিপুল ভোটে বিজয়ী। তবে সামরিক বাহিনী ওই ফল প্রত্যাখ্যান করে কঠোর পদক্ষেপ নেয়। সু চিকে গৃহবন্দী করা হয়।
১৯৯১: গৃহবন্দী অবস্থায় শান্তিতে নোবেল পান সু চি।
১৯৯২: থেইন সেইন নতুন জান্তাপ্রধান।
২০০৭: বৌদ্ধ ভিক্ষুদের এক অংশের নেতৃত্বে বড় ধরনের বিক্ষোভ হয়। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে হত্যা করে জান্তা সরকার।
২০১০: নভেম্বরে জান্তা সরকার নির্বাচন দেয়। সামরিক বাহিনী-সমর্থিত ইউএসডিপি জয়ী হওয়ার দাবি করে। এনএলডি নির্বাচন প্রত্যাখ্যান করে। নির্বাচনের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে সু চিকে মুক্তি দেওয়া হয়।
২০১২: উপনির্বাচনে ৪৫টি আসনের মধ্যে ৪৩টিতে জয় পায় এনএলডি। সু চি সংসদ সদস্য হন। পশ্চিমা অবরোধ তুলে নেওয়া শুরু হয়। একই বছরে রোহিঙ্গা মুসলিমদের ওপর জাতিগত দাঙ্গা শুরু হয়।