প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারে গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো মার্কিন আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট কেএফসির আউটলেট চালু হয়েছে। চালু হওয়ার পর ফ্রায়েড চিকেন খেতে উৎসুক ভোজন রসিকেরা ওই রেস্টুরেন্টে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকেন। দীর্ঘদিন পশ্চিমাদের থেকে বিচ্ছিন্ন দেশটিতে চালু হওয়া মার্কিন বড় কোনো ফাস্ট ফুড চেইনের মধ্যে কেএফসির আউটলেটটিই প্রথম। মিয়ানমারে এর স্থানীয় অংশীদার হলো ইয়োমা স্ট্র্যাটেজিক নামের একটি প্রতিষ্ঠান।
এএফপি