মিয়ানমারের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতবিরোধী কার্যক্রমে মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করতে হবে না বলে দেশটির সরকার নয়াদিল্লিকে আশ্বাস দিয়েছে। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকার গত শুক্রবার লোকসভায় এক প্রশ্নের জবাবে এ কথা জানান। মিয়ানমারের সরকারের সঙ্গে দেশটিতে ভারতের বিদ্রোহী সংগঠনগুলোর উপস্থিতি ও তৎপরতার বিষয়টি নিয়ে নিয়মিত আলোচনা হচ্ছে বলেও জানান পারিকার। তিনি বলেন, সন্ত্রাসী হামলার পরিকল্পনা বানচাল করতেই ভারতীয় বাহিনী দুই দেশের সীমান্ত এলাকায় সামরিক অভিযান চালায়। ভারতের মনিপুর রাজ্যে গত ৪ জুন সেনাদের ওপর রক্তক্ষয়ী চোরাগোপ্তা হামলার পাল্টা জবাব হিসেবে ওই অভিযান চালানো হয়।
পিটিআই