মিয়ানমারের গণতন্ত্র অপুষ্টিতে ভোগা শিশুর মতো: সু চি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি দেশটির নবীন গণতন্ত্রকে অপুষ্টিতে ভোগা শিশুর সঙ্গে তুলনা করেছেন। মিয়ানমারের থানলাইন শহরে গত শুক্রবার দলীয় সমর্থকদের এক সভায় এ কথা বলেন সু চি। খবর ব্যাংকক পোস্টের।
আগামী ৮ নভেম্বর মিয়ানমারে বহু কাঙ্ক্ষিত নির্বাচন। তবে সেই নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা এখনো রয়ে গেছে।
সু চি কয়েক হাজার সমর্থকের সামনে ওই সভায় বলেন, ‘পাঁচ বছর হয়ে গেছে। তবে মিয়ানমারের গণতন্ত্র এখনো শিশুই রয়ে গেছে। আমাদের দেশের গণতন্ত্র যেন অপুষ্টিতে ভোগা শিশু।’
তিনি রাজনীতিবিদদের আচরণ নিয়েও কথা বলেন। সু চির বক্তব্য, নির্বাচনে যাঁরা প্রার্থী হচ্ছেন তাঁদের শুধু ক্ষমতার জন্যই উদ্গ্রীব থাকলে হবে না। দেশের মানুষের দায়িত্ব নেওয়ার জন্য তাঁদের নির্বাচনে লড়াই করতে হবে।