মিয়ানমারের সীমান্ত ছাউনিতে হামলায় ১৪ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্তের কাছে রক্ষীদের তিনটি ছাউনিতে সমন্বিত এক হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছে। স্থানীয় সরকারি কর্মকর্তারা বিবিসিকে বলেছেন, গতকাল রোববার ভোরের এই আক্রমণে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনই পুলিশ কর্মকর্তা-কর্মচারী।
কর্মকর্তারা বলেছেন, খুব ভোরে সীমান্তরক্ষীদের ছাউনিতে ওই হামলা চালানো হয়। তবে কারা তা করেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
তবে রাখাইন রাজ্যের একজন কর্মকর্তা হামলার জন্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরএসওকে দায়ী করেছেন।
কর্মকর্তারা জানান, হামলাকারীরা তিনটি ছাউনি থেকে অস্ত্রশস্ত্র ও বেশ কয়েকটি বন্দুক লুট করে নিয়ে গেছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে বৌদ্ধ ও সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের মধ্যে সহিংসতায় সাম্প্রতিক সময়ে বহু মানুষ নিহত হয়েছে। হামলার মুখে বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে হাজার হাজার রোহিঙ্গা।