প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের প্রখ্যাত ঔপন্যাসিক ও সাংবাদিক জামাল আল-গিতানি (৭০) মারা গেছেন। গত দুই মাস তিনি হাসপাতালে কোমায় ছিলেন। গিতানির অনেক লেখাই অন্য ভাষায় অনূদিত হয়েছে। উপন্যাসটির প্রেক্ষাপট মিসরে পনেরো শ শতকের মামলুক শাসনামল হলেও এখানে তিনি ছদ্মাবরণে দেশটির সাবেক প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের শাসনের সমালোচনা করেছেন বলে মনে করা হয়ে থাকে। ২০১৩ সালে মিসরের সেনাবাহিনীর হাতে তৎকালীন ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি উৎখাতের ঘটনায় যেসব বুদ্ধিজীবী সমর্থন দেন, তাঁদের একজন লেখক গিতানি।
বিবিসি