মিসরে গণতান্ত্রিক সংস্কারের আহ্বান জন কেরির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে গতকাল সোমবার কায়রোতে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এ সময় তিনি মিসরে গণতান্ত্রিক শাসনব্যবস্থার উন্নয়নে সিসির প্রতি আহ্বান জানান। খবর এএফপির।
কায়রোতে ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনের জন্য একটি দাতা সম্মেলনের ফাঁকে ওই বৈঠক হয়। মিসর ক্রমেই গণতন্ত্রের পথ থেকে সরে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের আশঙ্কা। দেশটির নেতৃত্ব ওই আশঙ্কা দূর হওয়ার মতো অবস্থা ফিরিয়ে না আনা পর্যন্ত ওয়াশিংটন কায়রোকে দেওয়া বার্ষিক ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা স্থগিত করেছে। কেরি অতীতের কায়রো সফরগুলোতে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, মিসরকে বাকি বিশ্বের কাছে প্রমাণ করতে হবে যে দেশটি স্থিতিশীল অবস্থায় রয়েছে।