মিসরে তিন মিনিবাসের সংঘর্ষে নিহত ৩০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরে তিনটি মিনিবাসের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।
আজ সোমবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় আসওয়ান প্রদেশে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, মিনিবাসগুলো বেপরোয়া গতিতে ছোটার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
একই দিন রাজধানী কায়রোর দক্ষিণে পৃথক একটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে।
দুর্বল যোগাযোগব্যবস্থা ও আইনি দুর্বলতার কারণে দেশটিতে সচরাচর সড়ক দুর্ঘটনা ঘটে।
গত আগস্টে সিনাই উপত্যকার কাছে এমনই একটি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৪১ জন আহত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ১২ হাজার মানুষের প্রাণহানি ঘটে।