মিসরে মোবারকের মামলা রায়ের অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোসনি মোবারক
হোসনি মোবারক

মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরুদ্ধে হত্যা মামলার পুনর্বিচারের রায় আজ শনিবার ঘোষণা করা হতে পারে। 
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, মোবারকের বিরুদ্ধে ২০১১ সালে গণ-অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের হত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
ওই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় চার বছর পর এই মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে।
৮৬ বছর বয়সী মোবারক ও তাঁর আমলের সাতজন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
এই মামলায় ২০১২ সালে মোবারক ও তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী হাবিব আল আদলিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছিল। গত বছর দেশটির একটি আপিল আদালত কৌশলগত কারণে ওই দণ্ড বাতিল করে মামলাটি পুনর্বিচারের আদেশ দেন।