মিসরে হোটেলে সন্ত্রাসীদের হামলা, ৩ পর্যটক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেলা ভিসতা হোটেলের প্রবেশ মুখে পড়ে থাকা রক্ত পরিস্কারের চেষ্টা করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। ছবিটি ৯ জানুয়ারি তোলা। ছবি: রয়টার্স
বেলা ভিসতা হোটেলের প্রবেশ মুখে পড়ে থাকা রক্ত পরিস্কারের চেষ্টা করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। ছবিটি ৯ জানুয়ারি তোলা। ছবি: রয়টার্স

মিসরের রেড সি রিসোর্টের একটি হোটেলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিন পর্যটক আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন অস্ট্রেলিয়ার ও একজন সুইডেনের। এ সময় নিরাপত্তা বাহিনীর​ সদস্যদের গুলিতে অন্তত একজন হামলাকারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় মিসরের হররাডা এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে দে​শটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়।

ঘটনার পরপরই হোটেলের বাইরে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের সতর্ক অভিযান। ছবিটি ৮ জানুয়ারি তোলা। ছবি: রয়টার্স
ঘটনার পরপরই হোটেলের বাইরে পুলিশ ও নিরাপত্তাকর্মীদের সতর্ক অভিযান। ছবিটি ৮ জানুয়ারি তোলা। ছবি: রয়টার্স

সন্দেহ করা হচ্ছে জঙ্গিরা এ হামলা চালিয়েছে। তবে এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। আজ শনিবার রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়।

দেশটির কর্মকর্তারা জানান তাদের কাছ তাৎ​ক্ষণিকভাবে অন্যদের বিষয়ে কোনো খবর নেই। এমনকি আহত পর্যটকদের কী অবস্থা তাও তারা বলতে পারেননি। তবে তাঁরা ওই এলাকার সব সড়কে কড়া সতর্কতা জারি করা হয়েছে ও সেগুলো বন্ধ করে দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানায়, বেলা ভিসতা হোটেলে হামলাকারীরা সমুদ্রপথে এসেছিল। তাদের মধ্যে একজনের হাতে বন্দুক ও একজনের শরীরে আত্মঘাতী হামলা চালানোর বেল্ট ছিল।

বেলা ভিসতা হোটেলের সমানের প্রহরায় এক নিরাপত্তাকর্মী। ছবিটি ৯ জানুয়ারি তোলা।
বেলা ভিসতা হোটেলের সমানের প্রহরায় এক নিরাপত্তাকর্মী। ছবিটি ৯ জানুয়ারি তোলা।

​কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, একজন হামলাকারী নিহত হয়েছে ও একজন আহত হয়েছে। হামলাকারীদের উদ্দেশ্য ছিল পর্যটকদের অপহরণ করা।

ওই হোটেলে থাকা নরওয়ের বাসিন্দা জন ট্রপ দেশটির ট্যাবলয়েড পত্রিকা ভিজে-কে জানান, সেখানে তিনি অন্তত ২৪টি গুলির শব্দ পেয়েছেন। তিনি বলেন, ‘আমি আমার কক্ষে ছিলাম। হঠাৎ​ চিৎ​কার শোনতে পাই। আমি দৌড়ে বারান্দায় গিয়ে এক​জন ব্যক্তিকে কালো পতাকা উড়াতে দেখি​। ওই পতাকায় সাদা রং দিয়ে লেখা ছিল। তিনি জোরে চিৎ​কার ​করছিলেন।’

গত বছরের ২৬ জুন তিউনিসিয়ার সুস সমুদ্রসৈকতে জঙ্গি হামলায় ৩৮ জন নিহত হয়। এর মধ্যে ৩০ জনই ছিল ব্রিটিশ নাগরিক।