মিসরে ৭৮ কিশোরের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরে মুসলিম ব্রাদারহুডের সঙ্গে জড়িত থাকার দায়ে ৭৮ জন কিশোরকে কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি কিশোর আদালত।
আল জাজিরা টেলিভিশনের অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আলেকজান্দ্রিয়ার একটি কিশোর আদালত গতকাল বুধবার ওই কিশোরদের দুই থেকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দিয়েছেন।
কারাদণ্ড পাওয়া কিশোরদের বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে।
মুসলিম ব্রাদারহুডের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পুনর্বহাল ও ক্ষমতা দখলকারী সরকারের পতনের দাবিতে আয়োজিত বিক্ষোভ-মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ওই কিশোরদের গ্রেপ্তার করা হয়েছিল।