মিসরের সিনাইয়ে সেনা অভিযানে নিহত ২৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের উত্তর সিনাই উপত্যকায় সেনা অভিযানে অন্তত ২৯ জন জঙ্গি নিহত হয়েছে। আজ মঙ্গলবার দেশটির সেনাবাহিনী এমন দাবি করেছে। বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানায়।
এক বিবৃতিতে সেনাবাহিনী দাবি করে, বিক্ষুব্ধ রাফা, শেখ জায়েদ ও আল-আরিশ শহরে গতকাল সোমবার থেকে শুরু হওয়া ব্যাপক সেনা অভিযানে ওই জঙ্গিরা নিহত হয়।
বিবৃতিতে দাবি করা হয়, জঙ্গিদের ব্যবহার করা বেশ কিছু যানবাহন ও সরঞ্জাম এই অভিযানে ধ্বংস হয়।
২০১১ সালের জানুয়ারি থেকে উত্তর সিনাইয়ে জঙ্গি হামলা হচ্ছে। ওই সময় গণ-অভ্যুত্থানে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতন ঘটে। ২০১৩ সালে ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের পর দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গিদের হামলা বাড়ে। জঙ্গি হামলায় এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর ছয় শতাধিক সদস্য নিহত হয়েছে। জঙ্গি দমনে ওই এলাকায় অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।