মিয়ানমারে ক্ষমতাসীন দলের পরাজয় স্বীকার: রয়টার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি)। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গতকাল রোববার ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করার আগেই জান্তা-সমর্থিত ইউএসডিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হতেয় ও আজ সোমবার বিরোধী দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) কাছে পরাজয় স্বীকার করে নেন।

মিয়ানমারে গত ২৫ বছরের মধ্যে গতকালের নির্বাচনকে সবচেয়ে অবাধ বলে গণ্য করা হচ্ছে। পরিবর্তনের স্বপ্ন নিয়ে দেশটির জনসাধারণ স্বতঃস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের পথে এই নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।