মিয়ানমারে চার নতুন ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারটি নতুন বিদেশি ব্যাংককে প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে মিয়ানমার সরকার। বিদেশি বিনিয়োগ টানতে দেশটির সরকারের অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবেই এ নতুন ব্যাংকগুলোকে অনুমোদন দেওয়া হলো। অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো ভিয়েতনামের ব্যাংক ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, তাইওয়ানের ই সান কর্মাশিয়াল ব্যাংক, দক্ষিণ কোরিয়ার শিনহান ব্যাংক এবং ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। মিয়ানমারে দীর্ঘদিনের সামরিক শাসন চলাকালে বিদেশি ব্যাংকের কার্যক্রম নিষিদ্ধ ছিল। ২০১১ সালে দেশটিতে সামরিক বাহিনী-সমর্থিত সংস্কারপন্থী সরকার আসার পর বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা শুরু হয়। গত বছরের এপ্রিলে জাপানের টোকিও-মিৎসুবিশি ইউএফজে প্রথম বিদেশি ব্যাংক হিসেবে মিয়ানমারে তাদের শাখা খোলে।
দ্য স্টার